| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি,বাদ পড়ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৮:১৪:২৩:অপরাহ্ন  |  ১০১৩৭২ বার পঠিত
পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি,বাদ পড়ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ

 স্টাফ রিপোর্টার: বাংলাদেশের  সাধারণ পাসপোর্টে নতুন ডিজাইনে যুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি,দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাসহ পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি। সেই সঙ্গে বাদ পড়ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধসহ যত ছবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়,, পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ যাচ্ছে।

সেই সঙ্গে নতুন ডিজাইনে যুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি, দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শনের জলছাপ (ওয়াটারমার্ক)। এছাড়াও ফের ফিরছে ‘নতুন পাসপোর্টে যুক্ত করা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ বাক্যটি।স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে এ বাক্যটি ছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এবং পাসপোর্টের ভেতরের পাতার নকশায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।

এ ছাড়াও  পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য ও নান্দনিকতা বাড়াতে ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে। নতুন নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য চূড়ান্ত হলে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা চালু করার সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪