| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে আরও ৬ জেলে অপহরণ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ২১:২১:৩৯:অপরাহ্ন  |  ১০৫৯ বার পঠিত
সুন্দরবনে আরও ৬ জেলে অপহরণ

স্টাফ রিপোর্টার:  ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৬ জেলে অপহরণের শিকার হয়েছেন দস্যুদের হাতে। 

বুধবার (২০ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরদীপ ছাপড়াখালী এলাকার নদী থেকে  জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

শরণখোলা উপজেলার রাজাপুর এলাকার অপহৃত জেলেদের মহাজন জানিয়েছেন, রাত ১২টার দিকে রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হানা দেয় দস্যুরা। এ সময় অস্ত্রের মুখে তারা ৬ জেলেকে অপহরণ করে করে নিয়ে যায়। একের পর এক অপহরণের ঘটনায় জেলেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

এদিকে একের পর এক জলদস্যুদের আক্রমণে জেলেদের জেলেদের মনে আতঙ্ক বিরাজ করছে । বনে যেতে ভয় পাচ্ছেন তারা। এতে চরম ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও দরিদ্র জেলেরা। দস্যু ভয়ে একদিকে মাছ ধরা প্রায় বন্ধ , অন্যদিকে মুক্তিপণের টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা। সুন্দরবন দস্যুমুক্ত করতে পূর্বের ন্যায় র‌্যাবের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন জেলে-মহাজনরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, একদিন আগে ১২ জেলে অপহৃত হয়েছেন। তাদের এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে আবারও ৬ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জাহাঙ্গীর বাহিনী। তবে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করার কথা জানিয়েছে বনবিভাগ।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) এবং পাথরঘাটার পদ্মাস্লুইস গ্রামের হাসিব (২১)।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে সুন্দরবনের ফুসফুসের চর এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় এই জাহাঙ্গীর বাহিনী।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪