| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ দিনে রেমিট্যান্স এল ৩২ হাজার কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ২৩:০৩:০৪:অপরাহ্ন  |  ৬৯৬ বার পঠিত
২০ দিনে রেমিট্যান্স এল ৩২ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার: চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার ১৮৫ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সবমিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

এর আগে বিদায়ী এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি মার্কিন ডলার এবং জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪