| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসি স্বাধীন হলেও, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় : সিইসি

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ০৫:৫১:০১:পূর্বাহ্ন  |  ১৭০১০২৮ বার পঠিত
ইসি স্বাধীন হলেও, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় : সিইসি
ছবির ক্যাপশন: নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।

শনিবার (২১ জুন) নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নিতে হবে সরকারের সহযোগিতা নিয়ে। সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তবে বিষয়টা এমন নয় প্রতিদিন হচ্ছে। শিডিউল যথাসময়ে হবে শিডিউল হলে আপনারা জানতে পারবেন।

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। ফর্মাল ও ইনফর্মাল উপায়ে সরকারের সঙ্গে আমাদের নানাভাবে যোগাযোগ হয়। নির্বাচনের সময় আসলে আপনারা সবাই জানতে পারবেন, এখানে আমরা লুকিয়ে কোন কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

ভোটের কর্মপরিকল্পনা প্রসঙ্গে সিইসি বলেন, আমরা রোডম্যাপ বলবো না। এটা নানাজনে নানাভাবে লেখে। কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। তবে এটা রোডম্যাপ না বলে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। আমাদের সেই কর্মপরিকল্পনা আছে। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪