| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন আইনে আফগানিস্তানে বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৪:২১:৩৬:অপরাহ্ন  |  ৯১৮ বার পঠিত
নতুন আইনে আফগানিস্তানে বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের প্রণীত নতুন একটি আইনকে কেন্দ্র করে বাল্যবিয়ের প্রবণতা বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানা গেছে।

নতুন আইনে বলা হয়েছে, কোনো নারী বা মেয়ে জোরপূর্বক বিয়ের অভিযোগ করলেও স্বামীর সম্মতি ছাড়া সহজে বিবাহবিচ্ছেদ নিতে পারবেন না। অধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের বিধান নারীদের আইনি সুরক্ষা আরও দুর্বল করবে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আফগানিস্তানে মেয়েদের শিক্ষা সুযোগ সংকুচিত হওয়ার পর থেকে কম বয়সে বিয়ের হার ইতোমধ্যেই বেড়েছে। নতুন আইন সেই পরিস্থিতিকে আরও তীব্র করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এই আইনের বিরুদ্ধে রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। নারী অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, তালেবান সরকার ধারাবাহিকভাবে নারীদের স্বাধীনতা ও অধিকার সীমিত করছে।

জাতিসংঘও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, এই আইন আফগান নারীদের মৌলিক অধিকার ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে তালেবান সরকার এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪