| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ হাজার কোটির কম মূলধনের ব্যাংকে নগদ লভ্যাংশ বন্ধ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০৩:২৭:৫৪:পূর্বাহ্ন  |  ১৪১ বার পঠিত
২ হাজার কোটির কম মূলধনের ব্যাংকে নগদ লভ্যাংশ বন্ধ

স্টাফ রিপোর্টার: ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণে নতুন কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

শনিবার (২৩ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলোর মূলধনভিত্তি আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, যেসব ব্যাংক বিদ্যমান নীতিমালা অনুসরণ করে নগদ লভ্যাংশ দেওয়ার যোগ্য হবে, তারা মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ হিসেবে বিতরণ করতে পারবে। বাকি অংশ স্টক লভ্যাংশ আকারে দিতে হবে।

এই নির্দেশনা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছর এবং পরবর্তী বছরগুলোর লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে। তবে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লভ্যাংশের একটি অংশ সংরক্ষণ করে ব্যাংকগুলো যাতে মূলধন আরও শক্তিশালী করতে পারে, সেটিই এই নীতির মূল উদ্দেশ্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪