| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিমন্ত্রীর বক্তব্যে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০৫:০১:২৬:পূর্বাহ্ন  |  ১২৩ বার পঠিত
প্রতিমন্ত্রীর বক্তব্যে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই একটি ফাইল অনুমোদন দেন, যা রুলস অব বিজনেস ও রুলস অব প্রসিডিওরের পরিপন্থী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ছাড়া কোনো মন্ত্রী বা উপদেষ্টা ফাইল অনুমোদন দিতে পারেন না। বিষয়টি তদন্তে আসবে।

অভিযোগের জবাবে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ফাইল প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন।

আসিফ মাহমুদ বলেন, সচিবের স্বাক্ষর ছাড়া কোনো ফাইল উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে আসাই সম্ভব নয়। সচিব বিদেশে থাকলে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেন এবং ফাইল প্রক্রিয়া চালু থাকে।

তিনি আরও বলেন, যদি এমন কোনো ফাইল থাকে, যেখানে আমার স্বাক্ষর আছে কিন্তু সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর নেই, তাহলে সেটি জনগণের সামনে প্রকাশ করা হোক।

লাইভে তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, যদি সৎ সাহস থাকে, তাহলে রোববারের মধ্যে ফাইলটি প্রকাশ করুন। না হলে আমি মনে করব, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই এ অভিযোগ তোলা হয়েছে।

এদিকে, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪