| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৯:১২:৫২:অপরাহ্ন  |  ৯০০৭৩ বার পঠিত
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়

স্টাফ রিপোর্টার: দেশের ৬৫ বছরের তদূর্ধ্ব প্রবীণ নগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা একক যাত্রার মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় দেবে সরকার।

রোববার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

এ ছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন।

আহসান উল্লাহ শরিফী জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আগামী কাল সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪