| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতকে ২৪০ টন খাদ্যসহায়তা দিল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ২৩:১৬:৪৮:অপরাহ্ন  |  ৮৮৩১৬ বার পঠিত
কুয়েতকে ২৪০ টন খাদ্যসহায়তা দিল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার প্রতীকী হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছে সহায়তার প্রতীক তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ মে থেকে একাধিক ফ্লাইটে বাংলাদেশ থেকে কুয়েতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হবে। হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকটের কারণে সৃষ্ট সরবরাহ চাপে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উদ্দেশে একটি বার্তাও হস্তান্তর করা হয়। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।

দুই দেশের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা ও বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪