| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ২৩:৫২:৩৮:অপরাহ্ন  |  ৪৩৯ বার পঠিত
চীনের কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার: চীনের শানঝি প্রদেশে কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আহত ও নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। বাংলাদেশ এ বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এ ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায়, সেই কামনা করেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪