| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ২৩:৫৭:০২:অপরাহ্ন  |  ৩০৯ বার পঠিত
২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে এবং ২৮ মে সব আইভেকে ভিসা-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

এ সময়ের মধ্যে নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা স্থগিত থাকবে।

আইভেক জানিয়েছে, সব কেন্দ্রের নিয়মিত ভিসা কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

বিবৃতিতে ভারতীয় ভিসার জন্য আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা সে অনুযায়ী করার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪