| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় কমলাপুরে বিশেষ নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০৩:২৪:৩১:পূর্বাহ্ন  |  ১৩৩ বার পঠিত
ঈদযাত্রায় কমলাপুরে বিশেষ নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশনজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম।

এর অংশ হিসেবে ডিএমপির অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ‘কে-নাইন’ ইউনিট মোতায়েন করা হয়েছে কমলাপুর রেলস্টেশনে। ইউনিটের সদস্যরা স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ চালাচ্ছেন।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক বস্তু শনাক্ত, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদযাত্রা চলাকালে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তারা মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ডিএমপির উদ্যোগের প্রশংসা করেন।

ডিএমপি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস ও রেলস্টেশনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে যাত্রীরা স্বস্তিতে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪