| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টা মাহাদী আমিন

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগি, বিশেষ ট্রেন ও নৌসেবা চালু

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৬:০৮:৫২:অপরাহ্ন  |  ১২৭৯ বার পঠিত
ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগি, বিশেষ ট্রেন ও নৌসেবা চালু

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও নৌ-সার্ভিস চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেন, ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা বগির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহাদৎ হোসেন স্বাধীনসহ অন্যান্য কর্মকর্তারা।

মাহাদী আমিন জানান, ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ঈদের সাত দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা পুরো পরিবহন ব্যবস্থার ওপর নজরদারি করবে।

তিনি আরও বলেন, কোরবানিকে কেন্দ্র করে গবাদিপশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত গবাদিপশু খাতের বিকাশ ও বিক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।

এছাড়া হজযাত্রীদের জন্য সুখবর জানিয়ে তিনি বলেন, সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪