| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৭:০১:১৯:অপরাহ্ন  |  ১৩৭৫ বার পঠিত
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক: লিবিয়ায় আটকে থাকা ১৭০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

সোমবার (২৪ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বেনগাজী থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়।

ফেরত আসা এসব বাংলাদেশির বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। সেখানে পৌঁছে অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন ও চরম মানবেতর পরিস্থিতির শিকার হন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ সময় প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতার জন্য শেয়ার করার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে পা না বাড়ায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে প্রাথমিক সহায়তা হিসেবে পথখরচা, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪