| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৯:৩৯:৩০:অপরাহ্ন  |  ১১০৩ বার পঠিত
ঈদে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল আজহায় নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে এই দুটি রুটে বিশেষ কোচ চালু করা হয়েছে, যা ঈদের আগের তিন দিন কার্যকর থাকবে।  

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

খোলা ট্রাকে ঈদযাত্রার চরম ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে মন্ত্রী বলেন, খোলা ট্রাক বা পণ্যবাহী ট্রাক কখনোই যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত মাধ্যম নয়। এই ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে যাতায়াত করা কোনোভাবেই নিরাপদ না। সাধারণ মানুষের উচিত এসব ট্রাকে যাত্রা করা থেকে সম্পূর্ণ বিরত থাকা। 

মন্ত্রী আরও বলেন, অসচেতনভাবে যাতায়াত করার কারণেই মূলত মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো মুহূর্তের মধ্যে ঘটে। যা অনেক সময় পরিবারের জন্য বড় ট্র্যাজেডি নিয়ে আসে। তাই ঈদযাত্রায় জীবনের ঝুঁকি না নিয়ে সবাইকে নিরাপদ ও বৈধ গণপরিবহণ ব্যবহারের আহ্বানও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪