| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ২২:৪৪:০৩:অপরাহ্ন  |  ১০৯৪ বার পঠিত
সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেই তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একইসঙ্গে এক সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব করা হয়েছে।

এছাড়া মো. আতাউর রহমান খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সচিব পদে উন্নীত করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪