| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিল মিসর দূতাবাস

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ০০:৩৮:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৩৩ বার পঠিত
বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিল মিসর দূতাবাস

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ মিসর দূতাবাস বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মিসর হয়ে অন্য দেশে যেতে হলে আগাম ট্রানজিট ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ মে) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ট্রানজিট ভিসা অবশ্যই আগে থেকেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।

এছাড়া ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। ভ্রমণপথে মিসরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

দূতাবাস জানায়, মিসরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালার ওপর নির্ভরশীল। প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় না থাকাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের পরামর্শ দিয়েছে দূতাবাস। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য কনস্যুলার শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪