| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১১:৪৭:৩৯:পূর্বাহ্ন  |  ২৫১৭ বার পঠিত
চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক:  চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প এবং স্মার্ট প্রযুক্তিখাতে প্রায় ১২২ কোটি ডলারের বড় বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারি সফরকালে এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়। খবর দিয়েছে আরব নিউজ।

চার দিনের রাষ্ট্রীয় সফরে থাকা শেহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব সমঝোতা চীন-পাকিস্তান অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতাকে সবসময় অগ্রাধিকার দেবে চীন।” একই সঙ্গে পাকিস্তানকে চীনের “ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু” হিসেবেও আখ্যা দেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দেশকে “আয়রন ব্রাদার” বা অটুট বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, “চীন ও পাকিস্তানের সম্পর্কের কোনো তুলনা নেই। এই বন্ধুত্ব সময়ের পরীক্ষায় বারবার প্রমাণিত হয়েছে।”

উচ্চপর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এ সময় ইরান সংকট নিরসনে পাকিস্তানের নেওয়া শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেছে চীন। বেইজিং মনে করছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪