ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে মার্কিন সামরিক হামলার পর এবং সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। খবর রয়টার্সের
মঙ্গলবার (২৬ মে) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল প্রায় ৯৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামেও ওঠানামা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অগ্রগতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ইরানে মার্কিন হামলা এবং হিজবুল্লাহের ওপর ইসরায়েলি হামলার কারণে তেলের সরবরাহ ঝুঁকিতে পড়েছে। এর ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দামের ব্যবধানও বেড়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম