| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতিঝিলে ছিনতাইচেষ্টাকালে যুবক আটক

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০১:৩০:২১:পূর্বাহ্ন  |  ৩১২ বার পঠিত
মতিঝিলে ছিনতাইচেষ্টাকালে যুবক আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল থানার হিরাঝিল হোটেলের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম আরাফাত হোসেন (২১)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার (২৬ মে) বিকেল পৌনে ৩টার দিকে মতিঝিল থানাধীন হিরাঝিল হোটেলের সামনের সড়কে পথচারী সঙ্গীতা দে সরকারের স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের চেষ্টা চালায় আরাফাত।

এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত মতিঝিল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা কানের দুল বিধি মোতাবেক ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আরাফাত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪