| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে : সড়কমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৩:০২:৩৫:অপরাহ্ন  |  ৫৫৭৭১ বার পঠিত
ঈদযাত্রায় সবাই স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে : সড়কমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদযাত্রায় মানুষ স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না এবং যাত্রীরা তুলনামূলকভাবে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগের তুলনায় সড়ক পরিবহন ব্যবস্থার পরিবেশ এখন অনেক উন্নত হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে বলে স্বীকার করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, অনেক যাত্রীর অভ্যাস রয়েছে চলন্ত অবস্থায় গাড়িতে ওঠার, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সচেতন যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সড়কে পশুর হাট বসানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু স্থানে হাটের চাপ সড়ক পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে, যা ঈদযাত্রা ও পশু পরিবহন—উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা ও পশু পরিবহন দুইটিই নিরাপদভাবে সম্পন্ন করা সরকারের লক্ষ্য। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা ধীরে ধীরে সমাধানের চেষ্টা চলছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪