| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমি পাপী, তিনি জামিনদার’ গানে ঈদ আনন্দে মাতলেন কারাবন্দিরা

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৯:০৭:১১:অপরাহ্ন  |  ৩৬৬ বার পঠিত
‘আমি পাপী, তিনি জামিনদার’ গানে ঈদ আনন্দে মাতলেন কারাবন্দিরা

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে নানা আয়োজন। বিশেষ খাবার, ঈদের জামাত, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন কারাবন্দিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় গান ‘আমি পাপী, তিনি জামিনদারসহ নানা গান-বাজনা ও পরিবেশনার মাধ্যমে ঈদ উদযাপন করেন তারা।

বৃহস্পতিবার (২৮ মে) নারায়ণগঞ্জ জেলা কারাগারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বন্দিদের মাঝে ঈদের আমেজ বিরাজ করছে।

পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও কারা প্রশাসনের উদ্যোগে কারাগারের ভেতরে উৎসবের পরিবেশ তৈরি হয়।

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে জেলা কারাগারে মোট ১ হাজার ৫৫২ জন বন্দি রয়েছেন।

ঈদের দিন সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। সকালের নাস্তায় ছিল পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, গরু ও মুরগির মাংস, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয়। এছাড়া রাতের খাবারে রাখা হয়েছে মাছ, আলুর দম ও সাদা ভাত।

দুপুরের পর কারাগারের ভেতরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দিদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমি পাপী, তিনি জামিনদার’ গানটি পরিবেশন হলে অনেক বন্দিকে আবেগঘন পরিবেশে গলা মেলাতে দেখা যায়। এ ছাড়া বন্দিদের জন্য ছোট পরিসরে খেলাধুলারও আয়োজন করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের একবার করে পরিবারের পাঠানো খাবার খাওয়ার সুযোগ দেওয়া হবে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন বন্দিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বলেন, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য উন্নত খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা যেন কিছুটা হলেও ঈদের আনন্দ অনুভব করতে পারেন, সেই চেষ্টা করেছি। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪