| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৫:০৩:৫৮:অপরাহ্ন  |  ২১৬৭ বার পঠিত
বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বৈধতা সংকটে ভুগলেও ভারতে এ ধরনের কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক বিশেষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি ভারত–ইসরায়েল সম্পর্ককে “অনন্য ও শক্তিশালী” হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও ভারতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

তিনি দাবি করেন, ভারতে ইসরায়েলের প্রতি “অসাধারণ সমর্থন ও ভালোবাসা” রয়েছে। তাঁর ভাষায়, “ভারত একটি বিশাল দেশ, এবং সেখানে ইসরায়েলের প্রতি সমর্থন সত্যিই উল্লেখযোগ্য। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে আমাদের সবচেয়ে বেশি সমর্থক রয়েছে।”

নেতানিয়াহু এর আগেও ভারত সফরের প্রসঙ্গ টেনে ইসরায়েলের প্রতি দেশটির মানুষের ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করেছেন। তিনি ২০১৮ সালে তার শেষ দিল্লি সফরকে “ভালোবাসার উৎসব” হিসেবে বর্ণনা করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আতিথেয়তার প্রশংসাও করেছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী মনোভাব সাম্প্রতিক সময়ে কিছুটা বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, উল্লেখযোগ্য অংশের মার্কিন নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন এবং দেশটির নীতির প্রতি আস্থা কমছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মন্তব্য করতে গিয়ে নেতানিয়াহু অভিযোগ করেছেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ইসরায়েলবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, কিছু সংগঠিত গোষ্ঠী অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে।


সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪