| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৯:০৩:৩৩:অপরাহ্ন  |  ২৫২ বার পঠিত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: প্রচণ্ড কালবৈশাখী ও দমকা হাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে ৫টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, আকস্মিক কালবৈশাখী, তীব্র বাতাস ও নদীতে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘাট এলাকায় অপেক্ষমাণ কয়েকজন যাত্রী জানান, বিকেল থেকেই আকাশ কালো হয়ে আসে। পরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে ঘাটে যানবাহনের চাপও বেড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে নৌরুটে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এবার ঈদে এ নৌ-রুটে ১৫টি ফেরি ও ১৬টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪