| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, তাণ্ডব-ভাঙচুরের পর করা হলো প্রস্রাব

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১২:২৫:০৪:অপরাহ্ন  |  ১৪৮৫ বার পঠিত
নেদারল্যান্ডসে মসজিদে হামলা, তাণ্ডব-ভাঙচুরের পর করা হলো প্রস্রাব

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেদারল্যান্ডসের রটারডামে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। হামলাকারীরা মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিয়ার বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আইএসএন।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ছয়জন অজ্ঞাত ব্যক্তি রটারডামের মেভলানা মসজিদে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ভাঙচুর করে এবং ভবনের দিকে বিয়ার বোতল নিক্ষেপ করে। এছাড়া মসজিদের সামনের অংশে অশোভন আচরণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

আইএসএনের দাবি, ঘটনার সময় মসজিদ কর্তৃপক্ষ একাধিকবার পুলিশকে ফোন করলেও দ্রুত সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা এলাকা ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সংস্থাটি বলেছে, মুসলিম সম্প্রদায় ও ধর্মীয় উপাসনালয়গুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়তে থাকায় অনেক মুসল্লি নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন এমন গুরুতর ঘটনা হিসেবে বিবেচনা করেননি।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় উপাসনালয়ে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ছাড়া ধর্মীয় আচার পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আইএসএন আরও জানিয়েছে, হামলার পাশাপাশি পুলিশের প্রতিক্রিয়াও তাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ ও অগ্রাধিকারভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে।

সংস্থাটির মতে, এ ধরনের হামলা শুধু একটি ধর্মীয় স্থাপনার ওপর আঘাত নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের জন্যও হুমকিস্বরূপ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪