| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, খুলনা ও বরিশাল অঞ্চলে ঝড়ের আভাস

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৭:১৬:৫৩:অপরাহ্ন  |  ২৪৬ বার পঠিত
সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, খুলনা ও বরিশাল অঞ্চলে ঝড়ের আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের নির্দিষ্ট কিছু নদীবন্দরের জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়াসহ বিরূপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

অপরদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৩৯ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪