| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ০৩:৩৫:০০:পূর্বাহ্ন  |  ৪০১ বার পঠিত
মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে চীন সীমান্তের কাছাকাছি নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণ ঘটে।

বিবিসির বরাতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যায় কিছুটা তারতম্য পাওয়া গেছে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাটির নিয়ন্ত্রণে থাকা জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী ‘ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকেই এ ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটেছে।

স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রথমে অনেকেই এটি বিমান হামলা বলে ধারণা করেছিলেন।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ইট-পাথরের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনে পুড়ে যাওয়া স্থাপনা ও উপড়ে পড়া গাছপালা থেকে তখনো ধোঁয়া বের হতে দেখা যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪