| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১২:৩৪:১১:অপরাহ্ন  |  ৯৬২৪ বার পঠিত
নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন মৌসুমের জন্য ওমরাহ ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য এখন থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি কার্যকর হয়েছে। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ এবং মক্কায় প্রবেশের অনুমতি সহজেই নিতে পারবেন।

‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ সংক্রান্ত সব ধরনের সেবা এক জায়গায় পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া, হোটেল বুকিং, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করতে ডিজিটাল সেবার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সৌদি সরকার।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম আগামী ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) পর্যন্ত চলবে। পাশাপাশি ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করতে পারবেন।

মূলত সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাকে আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং উন্নত পরিবহন ও আবাসন সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

সৌদি সরকার আশা করছে, নতুন এই মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪