| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুভেন্দুর মন্ত্রিসভার পরিধি বাড়লো, আরও ৩৫ জনের শপথ

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৩:৩৭:০৮:অপরাহ্ন  |  ৯৫২৫ বার পঠিত
শুভেন্দুর মন্ত্রিসভার পরিধি বাড়লো, আরও ৩৫ জনের শপথ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু নিজে। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন—

তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতি রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখী), নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।

অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছিলেন। তবে কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যারা ডাক পেয়েছেন, অনেকেই এসেছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোক ভবনে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ প্রমুখ।

সূত্র: আনন্দবাজার অনলাইন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪