| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালের দখলে আছে ভারতের কিছু জমি: বালেন্দ্র শাহ

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৪:১০:০৪:অপরাহ্ন  |  ৯৩২০ বার পঠিত
নেপালের দখলে আছে ভারতের কিছু জমি: বালেন্দ্র শাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি। নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে। 

রোববার (৩১ মে) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

দেশটির শ্রম সংস্কৃতি পার্টির সংসদ সদস্য অ্যারেন রাইয়ের প্রশ্নের জবাবে শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জানতে পেরেছি যে শুধু ভারত নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি একাধিক স্থানে দখল করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বসে আলোচনা করা দরকার।

ভারত ও চীনের মধ্যে লিপুলেখ এবং লিম্পিয়াধুরা হয়ে বাণিজ্য নিয়ে এক প্রশ্নের উত্তরে নেপালের প্রধানমন্ত্রী বলেন, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সংক্রান্ত বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

প্রধানমন্ত্রী জানান, নেপাল ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশ ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠন করবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।

শাহ আরও বলেন, সীমান্ত বিরোধ নিয়ে নেপাল চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক আলোচনা করেছে। তার মতে, ব্রিটিশ ভারতের সময় থেকে সমস্যাটির সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত।

দেশটির সরকার বিভিন্ন কমিশনের জমা দেওয়া সব প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানান নেপালের প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিবেদন এবং গত ৮ ও ৯ সেপ্টেম্বরের জেন-জেড বিক্ষোভসংক্রান্ত প্রতিবেদন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪