| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০০:১৬:০৯:পূর্বাহ্ন  |  ১৭২ বার পঠিত
হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ জুন) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

আইএসপিআর জানায়, গত ২২ মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা হন সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এর আগে সৌদি সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি ও তার সহধর্মিণী রাজকীয় অতিথি হিসেবে হজ পালনে সৌদি আরব সফর করেন বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪