| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ০৪:৩০:৫২:পূর্বাহ্ন  |  ১১১ বার পঠিত
বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার: রাজধানীর বংশালে একটি হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মিরাজুল ইসলাম (২৫), মো. ইফাত হোসেন (২০) ও রকি হোসেন (২৬)।

সোমবার (১ জুন) বেলা পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেন এলাকায় অবস্থিত এম আর এন্টারপ্রাইজ পাওয়ার টুলস হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে।

দোকানটির ম্যানেজার রাফিন হোসেন জানান, ঈদ উপলক্ষে কয়েক দিন দোকান বন্ধ ছিল। সোমবার সকালে তিন কর্মচারী দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে গুদামঘরে বিদ্যুতের সুইচ অন করার সঙ্গে সঙ্গে স্পার্ক সৃষ্টি হয়ে আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় ভেতরে কোনোভাবে গ্যাস জমে থাকতে পারে। সুইচ অন করার সময় সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরাজুল ইসলামের শরীরের ২ শতাংশ, ইফাত হোসেনের ২৫ শতাংশ এবং রকি হোসেনের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪