| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৩:২৬:২৪:অপরাহ্ন  |  ৪১৭ বার পঠিত
জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জুনে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিল মাসে দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া মাসগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে উচ্চ মাত্রার বৃষ্টি রেকর্ড হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টি হয়, যা বছরে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। এর আগে সর্বোচ্চ বৃষ্টি হয় জুলাই মাসে, গড়ে ৫২৩ মিলিমিটার।

এ মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জুন মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যেতে পারে।

এদিকে জুনের প্রথম দিনেই দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা ছাড়াও রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের একাধিক জেলায় এই তাপপ্রবাহ অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অগ্রগতি ও লঘুচাপের গতিপ্রকৃতি অনুযায়ী আগামী দিনগুলোতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪