| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ, অভিনন্দন স্পিকারের

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০০:২৪:২৬:পূর্বাহ্ন  |  ২১৮ বার পঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ, অভিনন্দন স্পিকারের

স্টাফ রিপোর্টার: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২ জুন) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সফলভাবে পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। এর মাধ্যমে দীর্ঘ প্রায় চার দশক পর আবারও বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদে প্রতিনিধিত্বের সুযোগ পেল।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ড. খলিলুর রহমানের নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪