| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীনে ৬ শিশু : তদন্ত প্রতিবেদন জমা আজ

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১০:৫৮:২৪:পূর্বাহ্ন  |  ২২৯ বার পঠিত
আদ্-দ্বীনে ৬ শিশু : তদন্ত প্রতিবেদন জমা আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার।

গত ২৭ মে একসঙ্গে মারা যায় ওই ছয় নবজাতক।

এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজ থেকে মৃত্যু বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তদন্ত কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

ওই ঘটনায় গাফিলতি বা অবহেলার কোনো প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪