| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১২:২৩:৫৭:অপরাহ্ন  |  ১৪০ বার পঠিত
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একটি দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্য শিল্পের উন্নয়ন, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন এসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে।

এছাড়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার সোমবার (১ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে একটি চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে মূল দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজনের বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

কূটনৈতিক মহল মনে করছে, এই সফর সফল হলে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শ্রমবাজারসহ বিভিন্ন খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪