| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৩:২৯:১৭:অপরাহ্ন  |  ১৮৭ বার পঠিত
রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মঙ্গলবার বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ছয়জন কাউন্সিলর। তাদের আবেদনই শেষ পর্যন্ত খারিজ করে দেওয়া হয়।

গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

পরবর্তীতে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও ২ জন পরিচালক যুক্ত হবেন। মোট ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির এই নির্বাচন পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪