| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানির পর বাড়ল বিদ্যুতের দাম

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৫:৫২:২৮:অপরাহ্ন  |  ১৮৯ বার পঠিত
জ্বালানির পর বাড়ল বিদ্যুতের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার নতুন করে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে, যেখানে বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য হারে মূল্য বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে সঞ্চালন চার্জও ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বিইআরসি সূত্রে জানা যায়, বিদ্যুৎ উৎপাদক, সঞ্চালক ও বিতরণকারী সংস্থাগুলো গত ৩ থেকে ৬ মে’র মধ্যে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন করে। এরপর ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা এই মূল্যবৃদ্ধির বিরোধিতা করেন।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

এদিকে জ্বালানি তেলের দামের সাম্প্রতিক সমন্বয়ের পর বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ হিসেবে দেখছেন অনেকে।

এর আগে চলতি মাসের শুরুতে (১ জুন) জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়, যেখানে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪