| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে সভা

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৩:৩৮:৪২:অপরাহ্ন  |  ১৯৯ বার পঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে সভা
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪