| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যাকাণ্ডে ‘বিতর্কিত মন্তব্য’ : মমতার বিরুদ্ধে এফআইআর

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৪:২৮:১৯:অপরাহ্ন  |  ১৮২ বার পঠিত
হাদি হত্যাকাণ্ডে ‘বিতর্কিত মন্তব্য’ : মমতার বিরুদ্ধে এফআইআর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে এফআইআর দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ করেন এক আইনজীবী।

ভারতের গণমাধ্যম টিভিনাইনবাংলার প্রতিবেদনে বলা হয়, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই বক্তব্যে তিনি পরোক্ষভাবে বিষয়টি তুলে ধরেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও উল্লেখ করেন বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগকারীর দাবি, এ ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই কারণেই সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের পর রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সব তথ্য প্রকাশ করা হয়নি এবং ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ওসমান হাদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় বাংলাদেশে একটি হত্যা মামলা চলমান রয়েছে। অন্যদিকে এ ঘটনাকে ঘিরে ভারতে দায়ের হওয়া এফআইআরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার সূত্রপাত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪