| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৪:৫৭:৪৭:অপরাহ্ন  |  ২৩০ বার পঠিত
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মহলে বিএনপি ও জামায়াতে ইসলাম নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চালানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেতে পারে এবং এমনকি তাঁকে পর্যন্ত নির্বাচনে পরাজিত করা হয়েছে বলে প্রচার করা হয়েছিল।

তিনি বলেন, কিন্তু মানুষ ভুল করেনি। জনগণ বিএনপিকে বেছে নিয়েছে। বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, সব দল ও মতের মানুষকে নিয়ে রাজনৈতিক সমঝোতা (রিকনসিলিয়েশন) প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। তিনি কখনো বাংলাদেশকে কারও শত্রু হিসেবে দাঁড় করাতে চাননি। বর্তমান সময়েও বাংলাদেশ কোনো প্রভাব বা আধিপত্যের বাইরে থেকে নিজের অবস্থান ধরে রাখতে চায়।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নতুন রাজনৈতিক যাত্রার ভিত্তি তৈরি করেছিলেন। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান দেশের নতুন রাজনৈতিক গতিপথ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, তারেক রহমানও জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪