| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ২৩:৫৩:০০:অপরাহ্ন  |  ১৭৪ বার পঠিত
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে দক্ষিণ কোরিয়া সফর শেষে তিনি বাংলাদেশে আসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন হাকান ফিদান। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য, সংস্কৃতি ও বিভিন্ন খাতের সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণেও আগ্রহী আঙ্কারা। ফলে হাকান ফিদানের এই সফরে বাণিজ্য, সংস্কৃতি ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরেই হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪