| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব পরিবেশ দিবস আজ

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৮:৩৬:৩৭:পূর্বাহ্ন  |  ৪৩০ বার পঠিত
বিশ্ব পরিবেশ দিবস আজ

স্টাফ রিপোর্টার: সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

বিশ্বজুড়ে পরিবেশ দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানবসভ্যতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, সেমিনার ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন ১৯৭২ সালের ৫ জুন শুরু হয়েছিল। ৫ থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত ওই সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৭৪ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪