| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে স্পা সেন্টারে আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৮

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৭:৫৭:৪৫:অপরাহ্ন  |  ১১৭০ বার পঠিত
গুলশানে স্পা সেন্টারে আড়ালে অসামাজিক কর্মকাণ্ড,  গ্রেপ্তার ২৮

সিনিয়র রিপোর্টার: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জন নারী। বৃহস্পতিবার গুলশান-২ এলাকার পৃথক দুটি স্পা সেন্টারে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। 

 গ্রেপ্তারকৃতরা হলেন-  মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), মো. হাসান (৩৭), বাবুল হোসেন (৩৮), মো. মোস্তফা (৬০), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫),

এছাড়া রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), মো. আরিফুল ইসলাম (৪৩), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫), রত্না আক্তার (২৩), মাহিমা আক্তার (২৪), ফারজানা আমিন (২৬), রোকসানা আক্তার (৩২), মায়া আক্তার (২৪), ফারিয়া ইসলাম (২৪), ইসরাত জাহান জয়া (২২), রুবিনা আক্তার (১৯), তাহিয়া ইসলাম (২৩), ময়না (২১) ও মাহমুদা আক্তার (৪২)।

গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যব¯’ নেওয়া হয়েছে। স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪