| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইল মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ০১:৫০:২৮:পূর্বাহ্ন  |  ৬৭০ বার পঠিত
ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইল মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী আগামী ২৫ জুনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, প্রসেস সার্ভার, অফিস সহায়ক, চেইনম্যান এবং নিরাপত্তা প্রহরীসহ মাঠপর্যায়ের সব কর্মচারীর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। তবে সহকারী কমিশনার (ভূমি) এই নির্দেশনার আওতামুক্ত রয়েছেন।

সম্প্রতি জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত ছক অনুযায়ী মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনের সব কর্মচারীর সম্পদের হিসাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য পূর্বেও নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য এখনো পাওয়া যায়নি।

এ অবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত ছক পূরণ করে আগামী ২৫ জুনের মধ্যে আবশ্যিকভাবে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

চিঠির সঙ্গে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্ধারিত ছকও সংযুক্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪