| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশজুড়ে বৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১১:৩৫:২৬:পূর্বাহ্ন  |  ৬৭২ বার পঠিত
দেশজুড়ে বৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে টানা ১০ থেকে ১৫ দিনের গরমের তীব্রতা অনেকটাই কমেছে। এতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি, কমেছে ভ্যাপসা গরমের ভোগান্তিও।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির দেখা মিলেছে, যেখানে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাও কিছুটা কমেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুধু তাই নয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪