| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৬:২২:২০:অপরাহ্ন  |  ২৯৬ বার পঠিত
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল রোববার বিকেল পর্যন্ত আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে লাইসেন্স বাতিলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলছে। সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা শহরসহ সারা দেশে জনগণকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে আরও ১ লাখ স্যালাইন পাওয়া যাবে। এর আগে বিদেশ থেকে আরও ১ লাখ স্যালাইন বিনামূল্যে এসেছে, ফলে মোট মজুদ দাঁড়াবে প্রায় ২ লাখে।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ডেঙ্গু চিকিৎসায় কোনো সংকট না থাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪