| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৭:৩১:২৬:অপরাহ্ন  |  ২১৪ বার পঠিত
তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক:  তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার (৭ জুন) রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। সফরকালে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক কূটনীতি এবং জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিনে মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন ড. খলিলুর রহমান। এছাড়া রুশ সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

দুই দেশের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম এই বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে রাশিয়ার সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

এছাড়া জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

আগামী সোমবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪