| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে মাদকসহ বিএনপির ওয়ার্ড নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ০৩:৫৩:৩৫:পূর্বাহ্ন  |  ৩৬৫ বার পঠিত
মিরপুরে মাদকসহ বিএনপির ওয়ার্ড নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিএনপির এক ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া মো. ফাইয়াজ ওরফে মুন্না (৫৫) পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের শ্রমবিষয়ক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (৬ জুন) রাতে মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ডিবি সদস্যরা দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যান।

ডিবির মিরপুর বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ফাইয়াজ মুন্নার কাছ থেকে পাঁচ প্যাকেট হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অভিযানের সময় তার কাছ থেকে প্রায় এক হাজার ইয়াবা বড়ি ও ৫৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪