| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ০৯:০৬:০৩:পূর্বাহ্ন  |  ২৬৯ বার পঠিত
ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

স্টাফ রিপোর্টার: মহান ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাক্ষী ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুন ওরফে আয়েশা বেগম (৯০) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (৬ জুন) ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ৮টায় উত্তরার ১১ নম্বর সেক্টর জামে মসজিদে। পরে সকাল ১০টায় রাজধানীর বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আয়েশা বেগম নবম শ্রেণির শিক্ষার্থী থাকাকালে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে সে সময় তাকে এক মাস কারাভোগও করতে হয়েছিল।

ভাষা আন্দোলনের একজন সাহসী অংশগ্রহণকারী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের জীবন্ত সাক্ষী হয়ে ছিলেন। তাঁর মৃত্যুতে ভাষা আন্দোলনের ইতিহাসের আরেকজন প্রত্যক্ষ সাক্ষীর বিদায় ঘটল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪